রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ আইনশৃঙ্খলা রক্ষায় নানান দিক নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান জানান, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। কোন কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেগুলোর তালিকা তৈরির জন্য মহানগর পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের এক সপ্তাহ আগে সেগুলো প্রকাশ করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ জন্য কেন্দ্র ও তার আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হবে।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ আনোয়ার ফুয়াদ, র্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল মাহবুর আলম, বিজিবি-১ অধিনায়ক শামীম মাসুদ আল ইফতে খায়ের, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, উপ-নির্বাচন কমিশনার ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার আমিরুল ইসলাম, জেলার নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার আতিয়ার রহমান।