মারা যাওয়া শিশু জিম চর রাধাকান্তপুর গ্রামের আমিরুল হোসেনের ছেলে এবং নিখোঁজ আঁখি একই গ্রামের আলম সরদারের মেয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, শুক্রবার দুপুরে দুই শিশু নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে যায় বলে আশংকা করা হচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে কিছু দূরে জিমের মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত আঁখির কোনও সন্ধান পাওয়া যায়নি।
পাবনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা তারেক ইকো জানান, রাত সাড়ে আটটার দিকে স্থানীয়দের কাছ থেকে নদীতে দুই শিশু পড়ে যাওয়ার সংবাদ পেয়েছেন তারা। কিন্তু পাবনায় তাৎক্ষনিক কোনও ডুবুরি না থাকায় শনিবার সকালে উদ্ধার অভিযান চালানো হবে।