সুজানগরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১





উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিপাবনার সুজানগরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ শহিদ শেখ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৩ জুলাই) ভোরে তাকে আটক করা হয়। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক শহিদ শেখ সুজানগর উপজেলার চরভবানীপুর গ্রামের জাহেদ শেখের ছেলে।
কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সুজানগর উপজেলার চরভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে শহিদ শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১০টি কার্তুজ, একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করে।
তিনি আরও জানান, আটক শহিদ শেখ দীর্ঘদিন ধরে ওই অবৈধ অস্ত্র, গুলি ও কার্তুজ নিজ হেফাজতে রেখে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। এ ঘটনায় সুজানগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।