তিনি আরও বলেন, ‘এর আগে দেশে কয়েকটি নির্ধারিত নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে। তবে এর আগে রাজশাহীতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে কিনা আমি বলতে পারছি না।’
নগরীর কুমারপাড়া, আলুপট্টি ও সাগরপাড়াসহ আশপাশের কয়েকটি মহল্লা নিয়ে ২২ নম্বর ওয়ার্ড। এখানে ভোটার সংখ্যা ৬ হাজার ৬১২ জন। এই ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন তিন জন প্রার্থী। তারা হলেন- বর্তমান কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল হামিদ সরকার টেকন (ঘুড়ি), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মির্জা পারভেজ রিপন (ঠেলাগাড়ি) ও স্বতন্ত্র প্রার্থী সাদরুল আমিন (মিষ্টি কুমড়া)।
জেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, ‘এই দুই কেন্দ্রে যারা ভোটগ্রহণ করবেন। তাদেরকে ইভিএম পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হলে ভোট নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না। এই নিয়ে কোনও প্রার্থীর চিন্তার কারণ নেই।’