মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট




নওগাঁর মান্দা উপজেলার গোণেষপুরে বিদ্যুৎস্পৃষ্ট জাহানারা বেগম (৪০) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুলাই ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা উপজেলার গোণেষপুর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মাহাবুব আলম  জানান, সকালে জাহানারা তার রুমের লাইট জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।