রবিবার (২৯ জুলাই) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘দেশের মানুষ যেভাবে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে সহায়তা করেছে, ঠিক একইভাবে মাদকের বিরুদ্ধে সহায়তা করবে। সরকার জঙ্গি দমনের মতো মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এ যুদ্ধে দেশের পুলিশ প্রশাসন বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে যাচ্ছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে দেশ মেধাশূন্য হবে।’
১৫৬ প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) আতাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-১ আসনের এমপি শামসুল হক টুকু। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম, সাবেক সচিব ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।