নাটোর র্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আজমল হোসেন জানান, সোমবার রাত ১০টা পর্যন্ত নাটোর র্যাব অফিসের একটি দল লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলার ওয়ালিয়া ও ধুপইল বাজারে অভিযান চালায়। এ সময় ৯৪৬১ বোতল অ্যালকোহল জব্দ করা হয়। প্রকাশ্যে অ্যালকোহল বিক্রির অপরাধে ওয়ালিয়া এলাকার বাবু (২০), ফারুক (৩৭), মামুন (৩৫), আব্দুর রাজ্জাক (৬০), ফজলুর রহমান (৪৫) ও গোলাম মোস্তফাকে (৩০) আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোলাম মোস্তফাকে ১ লাখ টাকা জরিমানা ও গোডাউন সিলগালা করা হয়। অপর ৫ জনকে ৩ মাসের কারাদণ্ড ঘোষণা করে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়।
এক প্রশ্নের জবাবে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নজরুল ইসলাম জানান, ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।