পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ আবু ইউসুফ জানান, সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আইনজীবী সাখাওয়াত নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মঙ্গলবার (৭ আগস্ট) বিকালে ডিবি পুলিশের ইন্সপেক্টর রওশন আলী বাদী হয়ে আইসিটি অ্যাক্ট-৫৭(২) ধারার আইনে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, সাখাওয়াতকে রিমান্ডে এনে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল (বুধবার) তার বিরুদ্ধে আদালত বরাবর আবেদন দেওয়া হতে পারে বলে জানান মামলার বাদী ইন্সপেক্টর রওশন আলী।