দণ্ডপ্রাপ্ত মিনারুল রাজশাহী জেলার বাঘা উপজেলার বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। নাটোর কোর্ট ইন্সপেক্টর নাছির উদ্দিন মণ্ডল ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘২০১৭ সালের ২৪ জানুয়ারি মিনারুল তার ৮ মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে দেখতে লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে শ্বশুড় বাড়িতে আসে। সেখানে স্ত্রী সুমির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মিনারুল তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বড় ভাই সুমন হোসেন বাদী হয়ে লালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
তদন্ত শেষে মিনারুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিকালে আদালত মিনারুলের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।