র্যা লি শেষে শহরের শহীদ খোকন পার্কে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক লালু, সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, শিক্ষার্থী মিম, তন্ময়সহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ট্রাফিক আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।