যুবদল নেতার অভিযোগ, সাহেবপাড়া এলাকায় ৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মজা (অপরিষ্কার) পুকুর লিজ নিয়ে গত তিন বছর ধরে মাছ চাষ করে আসছেন। গত ৫ আগস্ট দুপুরে আতোয়ার রহমান ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে পুকুরের কাছে আসেন। তারা পুকুর দখল নিয়ে ‘পুকুরে মাছ ধরা নিষেধ, আদেশক্রমে আতোয়ার রহমান, সাধারণ সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ’ লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এরপর পুকুর থেকে প্রায় এক লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ৭০০ মাছ ধরে নিয়ে যান। বাধা দিতে গেলে প্রাণনাশের চেষ্টা করেল তিনি পালিয়ে যান।
তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা না নিতে গত কয়েকদিন ধরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ প্রসঙ্গে পিকিং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী তরুল হোসেন সাংবাদিকের জানান, বিদ্যুৎকেন্দ্রের জামে মসজিদের উন্নয়নে তাদের পুকুর স্বপন রহমানকে লিজ দেওয়া হয়েছে।
আদমদীঘি থানার ওসি আবু সাইদ ওয়াহেদুজ্জামান বলেছেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।