আটক ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার তেবাড়িয়া এলাকার আলিম (৩৫), কানাইখালী এলাকার শাহিনুল (২৫), হয়বতপুর এলাকার লিটন (২৮), কানাইখালী জেলেপাড়া এলাকার প্রণব কর্মকার (৩২), কালুরমোড় এলাকার জনি বেপারী (২২), একই এলাকার অন্তর ব্যাপারী (২১), কান্দিভিটা এলাকার রাজু দাস (৩৫) এবং উত্তর চৌকির পাড় এলাকার উত্তম দাসকে (৬০) ছয় মাস, নলডাঙ্গা উপজেলার কুটিরি পাড়া এলাকার নির্মল কুমারকে (৪০) দুই মাস, শহরের উত্তর চৌকির পার এলাকার মুনা (২২) ও তেবাড়িয়া এলাকার কায়সারকে (২৫) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
শিবলী মোস্তফা বলেন, ‘বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যা ব অফিসের একদল সদস্য স্কোয়াড কমান্ডার আজমল হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম আটকদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।’
তিনি আরও বলেন, ‘এসময় আটকদের কাছ থেকে ১২ পিস এমফিটামিন ট্যাবলেট এবং ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত ১১ জনকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।’