সাংবাদিক সুবর্ণার হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

01পাবনায় সাংবাদিক সুবর্না আক্তার নদীকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। এসময় হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বুধবার (২৯ আগস্ট) সকালে পাবনা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি শিবজিত নাগ, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, আনন্দ টিভির বার্তা সম্পাদক আফজাল হোসেনসহ অনেকে।

এসময় বক্তরা হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃত জড়িতদের দৃষ্টানন্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।