জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার এই অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি উমা চৌধুরী জলিসহ অনেকে।
আহাদ আলী সরকারের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের মডেল দেশে পরিণত হয়েছে। বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা হয়েছে উঁচু। বাংলাদেশকে অনুসরণ করে অনেক দেশই এখন তাদের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ছক সাজাচ্ছেন। এক সময়ের তলাবিহীন ঝুঁড়ির এই বাংলাদেশের বর্তমান উন্নয়ন অনেক দেশের জন্য মডেলে পরিণত হয়েছে। দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীককে বিজয়ী করার কোনও বিকল্প নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তাকে বিজয়ী করতে জেলা যুবলীগের সব কর্মী নিয়োজিত থাকবে। নাটোরের চারটি আসনে নৌকা প্রতীককে বিজয়ী করে তা শেখ হাসিনাকে উপহার দেবে যুবলীগ-দাবি করেন এহিয়া।
আলোচনা সভার আগে শোক দিবস উপলক্ষে শহরে এক র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে জেলা যুবলীগ,ছাত্রলীগ,আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।