গোদাগাড়ী সীমান্তে প্রায় এক কেজি হেরোইন জব্দ

রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে প্রায় এক কেজি হেরোইন জব্দ করেছে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চর আষারিয়াদহ এলাকায় অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিজিবি-১ এর অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার।

তিনি আরও জানান, ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সাহেবনগর বিওপির নায়েব সুবেদার আরশাদ আলীর নেতৃত্ব পাঁচ সদস্যের একটি দল চর আষারিয়াদহ এলাকায় টহল দেয়। এ সময় তারা একটি ব্যাগ থেকে ৯৬৫ গ্রাম হেরোইন জব্দ করে। জব্দকৃত হোরোইনের আনুমানিক মূল্য ১৯ লাখ ৩০ হাজার টাকা।

তিনি আরও জানান,‘টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা হেরোইন বহনের একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ফলে এর সঙ্গে জড়িত কাউকে আটক বা সনাক্ত করা যায়নি। হেরোইনগুলো ভারত থেকে পাচার করে নিয়ে আসা হচ্ছিল। জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে।