নিহত শাকিল আহমেদ বগুড়া শহরের চকফরিদ এলাকার শাহ্ জালালের ছেলে।
ইন্সপেক্টর কামরুজ্জামান মিয়া জানান, শুক্রবার শাকিলের জন্মদিন ছিল। রাত সাড়ে ৯টার দিকে সে তার বন্ধু শহরের রহমাননগর এলাকার তোতা মিয়ার ছেলে বিশাল ও অন্য একজনকে মোটরবাইকে নিয়ে শহরের সাতমাথায় কেক কাটা যায়। কেক কিনে শহরের কামারগাড়ি এলাকায় রানার সিটির কাছে এক আত্মীয়ের বাড়িতে দিতে যাচ্ছিল। আত্মীয়ের বাড়ির কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। তারা শাকিল ও বিশালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সদর থানায় আনেন। সেখানে থেকে পুলিশ তাদের হাসপাতালে পাঠায়। শাকিলের বিরুদ্ধে সদর থানায় অস্ত্রসহ বিভিন্ন ধারায় ৫-৬টি মামলা আছে। ৮-৯ মাস আগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাকিল এক পা হারায়।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আজিজ মন্ডল জানান, রাত ১০টায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত বিশালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।