রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১০৮ জন কারাগারে

আটকরাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে শনিবার বিকালে ১০৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলা ও মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরএমপির ১২ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৫২ জনকে আটক করে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর শাহ মুখদুম থানার বড়বনগ্রাম ও এর আশপাশের এলাকায় ‘ব্লক রেইড’ চালিয়ে আরও ছয় জনকে আটক করা হয়।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র আবদুর রাজ্জাক খান জানান, জেলার আট থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে। এসব অভিযানে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।