নিহত কামাল উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই প্রশান্ত জানান, কামাল হোসেনের ধানের জমিতে সম্প্রতি ইঁদুরের উপদ্রব বেড়ে যায়। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও ইঁদুরের উপদ্রব কমানো যাচ্ছিল না। এ ব্যাপারে সে বিভিন্ন জনের সঙ্গে পরামর্শ করে। এক পর্যায়ে গত রাতে সে ধানের জমির চারদিকে বিদ্যুতের তারের বেষ্টনি দিয়ে তাতে বিদ্যুতের সংযোগ দেন। কিছুক্ষণ পর তিনি ইঁদুর পড়েছে কি-না দেখতে জমিতে যান। দীর্ঘ সময় পারও তিনি ফিরে না আসায় তার মা জমিতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। স্থানীয় লোকজনকে ডেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় কামালকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।