নাটোরে গাঁজাসহ আটক ১

Untitled-1নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫। আটক আব্দুল ওহাব (৩০) সুলতানপুর মধ্যপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।
নাটোর র‍্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আজমল হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র‍্যাব অফিসের একদল সদস্য সোমবার বিকেলে সুলতানপুর গ্রামে অভিযান চালায়। এসময় ২৫০ গ্রাম গাঁজাসহ ওহাবকে আটক করা হয়।
কমান্ডার আজমলের ভাষ্য, ‘ওহাব একজন মাদক ব্যবসায়ী এবং সে গাঁজাগুলো বিক্রির জন্যই ঘটনাস্থলে অবস্থান করছিল বলে স্বীকার করেছে।’