আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘জোট করে ভোট পাওয়া যায় না। যে দল আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে, এ দেশের মানুষ তাদের কখনোই ভোট দেবে না। তাই জনগণের ওপর আস্থাহীন বিএনপি দেশি-বিদেশি চক্রান্তের পথে পা বাড়াচ্ছে। এই চক্রান্ত সফল হবে না। এ দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে থাকবে। তারা চক্রান্ত প্রতিহত করবে।’
১৪ দলের মুখপাত্র বলেন, ‘নির্বাচন কমিশন ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই হবে। এর কোনও বিকল্প নেই।’
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘নির্বাচনকে ভয় পাবেন না। আওয়ামী লীগ মার্শাল ‘ল’ র মধ্যেও নির্বাচন করেছে। নির্বাচনকে আওয়ামী লীগ কখনোই ভয় পায়নি। নির্বাচনি মাঠে রেফারির দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন, জনগণ ভোট দেবেন, যাকে খুশি তাকেই দেবেন। নির্বাচনি মাঠে ফাউল করলে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে নির্বাচন কমিশন।
বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন, স্বেচ্ছা সেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক এমপি তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, বহুলী ইউনিয়নকে সিরাজগঞ্জ-২ (সদর) নির্বাচনি এলাকা থেকে স্থানান্তর করে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) নির্বাচনি এলাকার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।