‘বন্দুকের গুলি মিস হয়, কিন্তু শেখ হাসিনার কথা মিস হয় না’

বক্তব্য রাখছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপনজয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ‘বন্দুকের গুলি মিস হয়, কিন্তু শেখ হাসিনার কথা মিস হয় না। উনি যা বলেন,তাই করেন। যানজট নিরসনে শেখ হাসিনা কথা দিয়েছিলেন জয়পুরহাট শহরের সড়ক চার লেনে উন্নীতকরণের। তিনি তাঁর কথা রেখেছেন।’

রবিবার(৩০ সেপ্টেম্বর) বিকালে জয়পুরহাট শহরের আড়াই কিলোমিটার প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকারে মেয়াদকালে জয়পুরহাটে যে উন্নয়ন হয়েছে,বিগত ৪৪ বছরে সেই উন্নয়ন হয়নি। কাজেই আগামী সংসদ নির্বাচনে জয়পুরহাটবাসীকে নৌকার পক্ষে  সমর্থন জানিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

জয়পুরহাট পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী,অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল,সামছুল মোল্লা,আব্দুল মজিদ মোল্লা,জহুরুল ইসলাম,হাবিবুর রহমান,অবসর চৌধুরী প্রমুখ।