মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদণ্ড





সিরাজগঞ্জসিরাজগঞ্জের এনায়েতপুর অংশে যমুনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে আট জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৪ অক্টোবর) ভোরে আটকের পর তাদের এ কারাদণ্ড দেওয়া হয়। এসময় ১২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জেলেদের কাছ থেকে জব্দ করা ৯০ কেজি ইলিশ স্থানীয় এতিম খানায় দান করা হয়। চৌহালীর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) মো.আনিসুর রহমান এসব তথ্য জানান। তার নেতৃত্বেই এই অভিযান পরিচালানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন– বুদ্ধু কুমার, চাঁদপুর গ্রামের রুহুল আমিন, শরীফুল ইসলাম, নিয়ামত হোসেন, শাহ জালাল, শাহ আলম, শামীম হোসেন এবং আমানুল্লাহ।