ময়েন উদ্দিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর সাপাহার অফিস শাখার মাঠ সংগঠক এবং পত্নীতলা উপজেলার পার্বতীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ময়েন উদ্দিন মোটরসাইকেলযোগে সাপাহার থেকে নজিপুরের দিকে আসছিলেন। পথে মধইল বাজারে রাস্তায় ওপর একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ময়েন উদ্দিন মাথায় আঘাত পান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।