আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্তরা হলেন, রাজশাহী-১ আসনে (তানোর-গোদাগাড়ী) ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আয়েন উদ্দিন, পাবনা-১ (সাথিয়া-বেড়া) অ্যাডভোকেট শামসুল আলম টুকু, পাবনা-২ (সুজানগর-বেড়ার আংশিক) আহমেদ ফিরোজ কবির, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) হাবিবুর রহমান, জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) শামসুল আলম দুদু, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) অধ্যাপক আব্দুল কুদ্দুস, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়িয়া) মোস্তাফিজুর রহমান ফিজার, মাগুরা-১ (সদর-শ্রীপুর) সাইফুজ্জামান শিখর, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) নারায়ণ চন্দ্র চন্দ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আ ক ম সারোয়ার জাহান, নেত্রোকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) রেবেকা মমিন এবং জাতীয় সংসদের ৩০০ তম আসন বান্দরবান থেকে বীর বাহাদুর উসৈ সিং।
অপরদিকে, আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।
এদের মধ্যে, ফজলে হোসেন বাদশা রাজশাহী-২, ওমর ফারুক চৌধুরী রাজশাহী-১, আয়েন উদ্দিন রাজশাহী-৩, প্রফেসর আব্দুল কুদ্দুস নাটোর-৪, মোস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর-৫, নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ এবং রেবেকা মমিন নেত্রকোনা-৪ এবং বীর বাহাদুর উসৈ সিং বান্দরবান থেকে দশম জাতীয় সংসদের নির্বাচিত সদস্য।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ১৬টি সংসদীয় আসনে ৩২ জন, রংপুর বিভাগের ছয়টি আসনে ৯ জন, খুলনা বিভাগের সাতটি আসনে ৭ জন, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে ২ জনসহ মোট ৫০ জন সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা নৌকার মনোনয়ন ফরম তোলেন বলেও জানায় রাবি ছাত্রলীগ। এদের মধ্য থেকে ১৪ জন চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।