দুই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়ার এবংউপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় অপর দুই প্রার্থী মোরশেদ মিল্টন ও সরকার বাদলের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
মোরশেদ মিল্টনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসকের সভাকক্ষে বিক্ষোভ প্রদর্শন করে ওই সিদ্ধান্ত বাতিল দাবি করেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় বিক্ষোভ সমাবেশ করেন। বক্তারা বলেন, সরকারের নির্দেশে রিটার্নিং অফিসার এ অবৈধ সিদ্ধান্ত নিয়েছেন। তারা ওই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বলেন, এ ব্যাপারে আপিল করবেন।
মোরশেদ মিল্টন জানান, গত ২৮ নভেম্বর তিনি পদত্যাগ করেছেন। এর কপি জেলা রিটার্নিং অফিসারসহ বিভিন্ন দফতরে দেওয়া হয়েছে। এরপরও তার মনোনয়ন অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। তিনি এ ব্যাপারে আপিল করবেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, মামলায় সাজা হওয়ায় খালেদা জিয়া ও উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় অপর দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টনের পদত্যাগের কোনও কাগজ তিনি পাননি।