রাজশাহীর ছয় আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মনোনয়নপত্র যাচাই-বাছাইরাজশাহীর ৬টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫৩ জনের মধ্যে ২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। রবিবার যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। আর মনোনয়নপত্র গৃহীত হয়েছে ৩০ জনের।

মনোনয়নপত্র বাতিলের তালিকায় আছে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ৮ জন,রাজশাহী-২ (সদর) আসনে দু’জন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ৫ জন,রাজশাহী-৪ (বাগমারা) আসনে দু’জন,রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৪ জন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে দু’জনের মনোনয়নপত্র বাতিল করেছেন।