রবিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সহকারী রিটার্নিং অফিসার আবু নূর মো. শামছুজ্জামান এসব তথ্য জানান। এর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক ও চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনসহ দলটির ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
অপরদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ ৬টি আসনেই আওয়ামী লীগ প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আবু হোসেন জানান, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকুর, ঋণখেলাপির দায়ে মঞ্জুর কাদের ও পদত্যাগপত্র গৃহীত না হওয়ায় উপজেলা চেয়ারম্যান আইনুল হক ও মেজর (অব.) আব্দুল আল মামুনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়াও হলফনামায় স্বাক্ষর না থাকা, বিল খেলাপি, ব্যাংক ঋণ খেলাপি ও স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জালিয়াতি থাকার অভিযোগে বাকি প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।