চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র চূড়ান্ত প্রার্থী হলেন যারা

চাঁপাইনবাবগঞ্জজাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় গুলশান কার্যালয় থেকে বিএনপি’র মহাসচিব আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। কেন্দ্রের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

চূড়ান্ত প্রার্থীরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনে সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মো. শাজাহান মিঞা। চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও সাবেক সাংসদ মো. হারুনুর রশিদ।