চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার একটি হোটেলের সমানে থেকে ১০৩৮ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, ভোলাহাট থানার সুরানপুর এলাকার মৃত আজাহার আলীর ছেলে মাজিদ শাহ (৩২), শিবগঞ্জ থানার বালিয়াদীঘি আদলপাড়া এলাকার কুতুমুদ্দিনের ছেলে পুটু (৪২) ও একই এলাকার মৃত বুলুর ছেলে কোরবান (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পিরোজপুর এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন খবর পেয়ে র্যাবের একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ১০৩৮ পিস ইয়াবাসহ তাদের তিনজনকে আটক করা হয়। আটক ইয়াবার মূল্য ৫ লাখ ১৯ হাজার টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।