বিএনপির প্রার্থী হাবিবের ছোট ভাই বিপুল হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আহত হওয়ার পরে প্রথমে আমার ভাইকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টার করে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ’
বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঈশ্বরদীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পূর্বনির্ধারিত গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার সমর্থকরা। এ সময় মোটর সাইকেল করে কয়েকজন দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় তাদের ওপর। ধারালো অস্ত্রের আঘাতে হাবিব গুরত্বরভাবে আহত হন।