যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শারমিন সুলতানা জানান, সকালে বিজিবির একটি টহল দল তালবাড়িয়া এলাকার তুহিন (৩৫) ও মঈনকে (৩৬) আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, একটি শটগান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই শারমিন সুলতানা।