বগুড়ায় এক দম্পতিসহ গ্রেফতার ৪, উদ্ধার ২৫০ পিস ইয়াবা

Bogura-02-01-19-Picture-03বগুড়ার উপ-শহর ফাঁড়ির পুলিশ বুধবার (০২ জানুয়ারি) দুপুরে চারমাথা এলাকা থেকে এক দম্পতিসহ চার কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নতুন মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া ঘোনপাড়ার মৃত তবিবর রহমানের ছেলে শহিদুর রহমান বাঁধন (৪০), তার স্ত্রী নারী মাদক ব্যবসায়ী রূপালী আকতার (২৮), শহরতলির বড়কুমিড়া উত্তরপাড়ার আবু তালেব মণ্ডলের ছেলে সাজু মিয়া (৩৬) ও শিবগঞ্জ উপজেলার বালুয়াপাড়া গ্রামের মৃত লাদু মিয়ার ছেলে রিপন মিয়া (৩২)।
উপ-শহর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানিয়েছেন, বাঁধন বিপুল পরিমাণ পাইরেটেড সিডিসহ র‍্যাবের হাতে আটক হয়েছিল একসময়।