নিহত আফসার আলী আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামের মৃত গ্যান্দা প্রামানিকের ছেলে।
শাজাহানপুর উপজেলার কৈগাড়ি পুলিশ ফাঁড়ির টিএসআই গোলাম মোস্তফা ও স্থানীয়রা জানান, আফসার আলী বেতগাড়ি বন্দর পরিচালনা কমিটির নৈশ প্রহরী ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে আফসার আলী বেতগাড়ি লিচুতলা এলাকায় মহাসড়ক পার হবার চেষ্টা করছিলেন। এসময় অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।