তিনি মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত মালা বক্সের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, সকালে আব্দুর রউফ বাইসাইকেলযোগে মাঠে যাচ্ছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে কোনও আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
ওসি সিকদার মশিউর রহমান জানান, ট্রাক্টরটি জব্দ ও শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।