নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আগামী পাঁচ বছরে আরও উন্নয়ন হবে। সমৃদ্ধ দেশ হিসেবে পরিগণিত হবে বাংলাদেশ। দেশে কোনও জঙ্গিবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার স্থান হবে না।’ আগামী পাঁচ বছরে জনগণ যেন কোনও কাজে কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখার জন্যও তিনি নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ শওকত হোসেন। বিকালে নাসিম নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজসহ সব মেডিক্যাল কলেজকে ধুমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ও জাতীয় নেতা এম মনসুর আলীর নামে প্রতিষ্ঠিত এই মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা মনসুর আলীর আদর্শ অনুসরণ করবে এবং তাকে জানবে এটাই আমার প্রত্যাশা।’
মেডিক্যাল কলেজের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী এই মেডিক্যাল কলেজের উদ্বোধন করবেন বলে আমি আশা করি।’ এসময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসার রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলোর সয়াধানগড়াস্থ বাসায় যান এবং সদ্য প্রয়াত তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান।