নওগাঁয় দুই ‘ভুয়া’ এসএসসি পরীক্ষার্থী আটক

নওগাঁনওগাঁর আত্রাইয়ে দলিল লেখক দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে দুই ‘ভুয়া’ এসএসসি পরিক্ষার্থীকে আটক করা হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলামের নির্দেশে তাদের আটক করা হয়।

আটক দুজন হলো বাগমারা উপজেলার ক্ষুদ্র ঝিনা গ্রামের কফিল উদ্দিনের ছেলে মাসুদ রানা (১৮) এবং একই উপজেলার বড় বিহানলী গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে মো. ফাইসাল আহম্মেদ (১৯)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাইল ইসলাম বলেন, ‘উপজেলার দলিল লেখক দাখিল মাদ্রাসায় এসএসসি পরিক্ষার্থী হামিদুলের পরিবর্তে তার বন্ধু মাসুদ রানা ও ফাইছাল আহম্মদের পরিবর্তে আব্দুর রউফ পরীক্ষা দিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক হয়।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন জানান, আটক মাসুদ রানা ও ফাইসালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।