আটক ব্যক্তিরা হলো— আব্দুর রাজ্জাক, আরিফ, রিপন শেখ, কাওছার ও বাবু ইসলাম। তাদের সবার বাড়ি পাবনা সদর থানার বিভিন্ন এলাকায়।
সংবাদ সম্মেলনে গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘বৃহস্পতিবার রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল পাবনা সদরের গাছপাড়া-টেবুনিয়া বাইপাস রোডের নুরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পাবনা সদর থানা পুলিশ জানতে পারে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। যদিও অভিযানকালে ডাকাত দলের সরদার ও মাইক্রোবাসের মালিক আমিরুল পালিয়ে যায়।’
আটক ব্যক্তিদের নামে বগুড়ার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান গৌতম কুমার বিশ্বাস।