উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজগঞ্জ থেকে নৌকা পাওয়া প্রার্থীরা হলেন—মোহাম্মদ রিয়াজ উদ্দিন (সদর), মো. খলিলুর রহমান সিরাজী (কাজীপুর), সাবেক এমপি মো. শফিকুল ইসলাম (উল্লপাড়া), সাবেক এমপি ইসহাক হোসেন তালুকদারের ছেলে ইমরুল হোসেন তালুকদার (রায়গঞ্জ), অধ্যক্ষ মো. আজাদ রহমান (শাহজাদপুর), মোহাম্মদ আলী আকন্দ (বেলকুচি), সঞ্জিত কুমার কর্মকার (তাড়াশ) ও মো. ফারুক হোসেন (চৌহালী)।
এদিকে, জেলার কামারখন্দ উপজেলার প্রার্থীতা চূড়ান্ত করা হয়নি। তবে, কামারখন্দ উপজেলার জন্য তৃণমূল থেকে মো. আনোয়ার হোসেন শেখের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।