দুপুরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান ও স্কোয়াডন কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ জানান, আব্দুল বাছেদ ওরফে বাচ্চু মণ্ডল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঢাকারপাড়া গ্রামের মৃত তছির উদ্দিন মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন এবং বিশেষ ক্ষমতা আইনে পাঁচটি মামলা আছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামে বগুড়া-ঢাকা মহাসড়কের পাশে একটি ইউক্যালিপটাস বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড বন্দুকের গুলি (কার্তুজ), ৩০ বোতল ফেনসিডিল, এক বোতল বিদেশি মদ পাওয়া গেছে।
তারা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাচ্চু মন্ডল দীর্ঘদিন ধরে দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও দেশি-বিদেশি মাদক বগুড়া জেলার বিভিন্ন স্থানে কেনাবেচার স্বীকার করেছে। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।