আদালত প্রাঙ্গণ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছেসিরাজগঞ্জ আদালত প্রাঙ্গণের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মূখ্য বিচারকি হাকিম আদালতের সামনে শনিবার (২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের নেতৃত্বে কয়েক ডজন দোকানপাট উচ্ছেদ করা হয়।
নির্বাহী হাকিম আনিসুর রহমান জানান, আদালত প্রাঙ্গণের সৌন্দর্য বিনষ্ট ও বিচার প্রত্যাশীদের বিড়ম্বনায় ফেলে স্থানীয়দের কেউ কেউ সরকারি জায়গায় অবৈধ দোকান দিয়েছে। আদালত প্রাঙ্গণের পরিবেশ ঠিক রাখতে শনিবার সকাল থেকে সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।