এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, তুলার গুদামে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যার্থ হলে পাবনা দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে দমকল বাহিনীর চারটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে গুদামে থাকা বেশিরভাগ তুলা পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন দমকল বাহিনীর কর্মীরা।