দেড় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিবগুড়ায় র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে শেরপুর উপজেলার গাড়িদহ দড়িপাড়া গ্রামে একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে ১৭ হাজার টাকাও পাওয়া যায়। র‌্যাবের এসআই শাহজাহান সিরাজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেছেন। শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো—বগুড়ার শেরপুরের উলিপুরপাড়ার মনসুর রহমানের ছেলে হারুন-অর-রশিদ (২৫) ও একই উপজেলার উত্তর সাহাপাড়ার বনিছ শেখের ছেলে আমিনুল ইসলাম আম্বু (৩২)।

বুধবার দুপুরে প্রেস বিফ্রিংয়ে র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপনে খবর পেয়ে, শেরপুর উপজেলার গাড়িদহ দড়িপাড়ায় বাবলু ফিলিং স্টেশনের সামনে থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকাসহ দুজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। আসামিদের শেরপুর থানায় সোপর্দ ও তাদের বিরুদ্ধে ওই থানায় মামলা হয়েছে।