আটককৃতরা হল, শরিফুল ইসলাম (২০) ও রতন মিয়া (২৫)।
নওগাঁ নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে শরিফুল ও রতন মিয়া নিতপুর সীমান্তের ২৩০/৯-৫৫ এফ, পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা ভারতের কেদারী পাড়া এলাকা থেকে তাদের আটক করে।
পরে ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জানানো হয়। আটকৃকতদের তাদের আটকের পর মালদা হবিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।