জয়পুরহাটে ভটভটি উল্টে খাদে, গরু ব্যবসায়ী নিহত

জয়পুরহাট

জয়পুরহাট সদর উপজেলায় গরুবোঝাই ভটভটি উল্টে খাদে পড়ে কেরামত আলী (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ভাতকোটা এলাকায় চকভারুনিয়া-চকবরকত সড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি (তদন্ত) মমিনুল হক এ তথ্য নিশ্চিত করেন।

কেরামত আলীর বাড়ি সদর উপজেলার উত্তর জয়পুরগ্রামে। জেলার পাঁচবিবি হাটে গরু নিয়ে যাওয়ার পথে তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মমিনুল হক জানান, চকভারুনিয়া এলাকা থেকে ভটভটিতে করে গরু নিয়ে পাঁচবিবি হাটে যাচ্ছিলেন কেরামত আলী। ভাতকোটা এলাকায় ওই ভটভটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কেরামত আলীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিন গরু ব্যবসায়ী আহত হন। তাদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।