নিহত বিথি কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের মুকুল হোসেনের মেয়ে এবং ইসমাইল হোসেন মুকুল হোসেনের শ্বশুর।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ে পুরাতন একটি বড় গাছ ভানুডাঙ্গা হাটে আসা লোকজনের ওপর ভেঙে পড়ে। গাছের নিচে চাপা পড়ে ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার ধুনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শজিমেক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ইসমাইল হোসেন ও তার নাতনি বিথিকে ধুনুট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কাজিপুর থানার ওসি লুৎফর রহমান জানান, ঝড়ে গাছ উপড়ে নানা ও নাতনির মৃত্যুর খবর শুনেছি। তবে প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় কেউই এ বিষয়ে কোনও অভিযোগ করেনি।