পতিসরে কাছারি বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মোৎসব

নওগাঁর পতিসরে পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মোৎসব


আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার মধ্য দিয়ে নওগাঁর পতিসরে জমিদার বাড়ির কাছারিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসরাফিল আলম এমপি। এরপর দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. খন্দকার নাসির উদ্দীন, বাংলা একাডেমির 

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মোৎসব উপলক্ষে পতিসরে মেলা অনুষ্ঠিত হচ্ছে

 সাবেক মহাপরিচালক প্রফেসর সামসুজ্জামান খানসহ পুলিশ সুপার ইকবাল হোসেন।

এছাড়া অনুষ্ঠানে রবীন্দ্র গবেষক, সাহিত্যিক ও শিল্পীসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচকরা কবিগুরুর জীবনী ও সৃষ্টিকর্মের কথা তুলে ধরেন। এসময় আলোচকরা বর্তমান সমাজব্যবস্থায় রবীন্দ্রনাথের সাহিত্য-দর্শনের আবশ্যিকতা ও গুরুত্ব তুলে ধরেন।