অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান জানান, কম দামে এসব পচা খেজুর আমদানি করে আড়তদাররা বাজারজাত করছিল। অভিযানে বড় বাজারের মোকছেদ স্টোরকে ২ লাখ, হেলাল স্টোরকে ৩ লাখ ও রিপন স্টোরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার ইবনে মিজান, স্যানিটারি ইন্সপেক্টর এজাজুল ইসলাম ছিলেন। জব্দ করা মেয়াদ উত্তীর্ণ খেজুর ধ্বংস করা হয়েছে।