সিরাজগঞ্জ জেলা শহরের মাড়োয়ারি পট্টিতে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো, একটি ওষুধের দোকান, প্যাথলজি ও ডেন্টাল ক্লিনিক। খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, আগুনে তাদের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। তাদের দাবি আগুনে তাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।