রাসিকের জনসংযোগ বিভাগ থেকে মঙ্গলবার দেওয়া এক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে রাজশাহীবাসীকে সম্মানিত করেছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
একই বার্তায় মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।