সারিয়াকান্দি থানার ওসি আল-আমিন জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় উপজেলার ছাগলধরা গ্রামের মৃত জনাব আলীর ছেলে ছায়েদ জামান, প্রতিবেশী ছায়েদ আলীর ছেলে মহিদুল ইসলাম (৩৫) ও আশরাফ আলীর মেয়ে তাপসি বেগম (২৫) বাঙালি নদীর তীরে মাঠ থেকে গরু আনতে যান। তখন বজ্রপাত হলে ছায়েদ জামান ঘটনাস্থলে মারা যান। অন্য দুজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।